আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে রংপুরে বিএনপি নেতাকে লাঞ্ছিত – MZamin
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে বিএনপি’র শীর্ষ নেতা সামসুজ্জামান সামু’র বিরুদ্ধে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামির সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র আসনে সামসুজ্জামান সামুকে লাঞ্ছিত করেছে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


