খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ গ্রেপ্তার ৫, অস্ত্র-গুলি উদ্ধার
খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ পাঁচ সহযোগিকে গ্রেপ্তার করেছে এসআরবি। শনিবার দিনগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

