বাটলারবিহীন সিঙ্গাপুর সফরে ঋতুপর্ণাদের পরীক্ষা – MZamin
আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সামর্থ্য যাচাইয়ে দু’টি প্রীতি ম্যাচ খেলতে গতকাল দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১ ও ৫ই ডিসেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, মারিয়া মান্দারা।

