ভারোত্তোলনে সেরা রাফিয়া নূরে আলম – MZamin
টেকভাইটাল সিস্টেমস লিমিটেড জাতীয় সিনিয়র ক্লাব কাপ ভারোত্তোলন প্রতিযোগিতায় শেষ হয়েছে। পুরুষ বিভাগে নূরে আলম এবং নারী বিভাগে রাফিয়া হয়েছেন আসরের সেরা ভারোত্তোলক। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের ভারোত্তোলকেরা অংশ নেন।



