ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু – MZamin
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৫ জন। মারা যাওয়া তিনজনের মধ্যে দু’জন ময়মনসিংহ বিভাগে এবং একজন ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।



