ইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ১ – MZamin
রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।



