খুলনায় চাঁদা না দেওয়ায় বন্ধ দোকান, পুলিশের আশ্বাসে খোলার পর গুলি
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জারিফুজ্জামান ওরফে জারিফ (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। আহত জারিফ খুলনার আলোচিত চয়নিকা ফার্মেসির মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে ফার্মেসির ভেতরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।


