চৌদ্দগ্রামে ভবন ভাঙার সময় নারী শ্রমিকের মৃত্যু – MZamin
কুমিল্লার চৌদ্দগ্রামে পুরাতন ভবন ভাঙার সময় হোসনেয়ারা বেগম (৪৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নেত্রকোণা সদর বারহাট্টা থানার রূপচন্দ্রপুর গ্রামের শ্রমিক সরদার হাজী ইসমাইলের স্ত্রী।



