মুন্সীগঞ্জে বিএনপি’র দু’পক্ষে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, নিহত ১ – MZamin
মুন্সীগঞ্জ সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মোল্লাকান্দি। এ সময় সংঘর্ষে সেলিম (৩৫) নামে একজন নিহত ও ককটেলের স্প্লিন্টারে গুরুতর আহত হয়েছে চার বছর বয়সী শিশু আব্দুর রহিম।


