হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম – MZamin
বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউপি’র চর ছয়গাঁও গ্রামের ইটভাটায় এ ঘটনা ঘটে।আহত আবদুল খালেক মাঝি হরিনাথপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি।



