মিরপুরে বাসে আগুন – MZamin
রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তার পাশে পার্কিং করা অবস্থায় মধুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০মিনিটে ওই এলাকার বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।পুলিশ জানায়, পার্কিং করা বাসটিতে অজ্ঞাত নামা ‘দুষ্কৃতিকারীরা’ আগুন লাগিয়ে দেয়।


