২২ গজে এমন আউট কে, কবে দেখেছে! – MZamin
নারী বিগ ব্যাশ লীগে (ডব্লিউবিবিএল) অদ্ভুত এক আউটের শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার দিয়েন্দ্রা ডটিন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে না পারায় তাকে স্টাম্পের সামনে থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিলেন আম্পায়াররা।



