যুবলীগ নেত্রীর সঙ্গে ওসি’র আপত্তিকর ফোনালাপ ভাইরাল – MZamin
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান ও যুবলীগ নেত্রী তাজকিয়া তানিন সনির একটি ফোনালাপের অডিও সামনে এসেছে। কথোপকথনে মামলা, কারাবাস, আর্থিক ক্ষতি, পরিবারের সদস্যকে হুমকি এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ নিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত আলোচনা শোনা যায়।


