শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা – MZamin
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলমের আদালতের নির্দেশে শ্রীমঙ্গল রেলওয়ে থানা বিশেষ ক্ষমতা আইনে এ মামলা রুজু করে।

