আইসিসির ২০২৭-৩১ সফরসূচির আগে আলোচনায় জিম্বাবুয়ে – MZamin
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৭-৩১ মেয়াদের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) চূড়ান্ত হতে যাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে। তবে নতুন সূচি তৈরির পথে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) জিম্বাবুয়ের অন্তর্ভুক্তি।



