সিয়াটল বিমানবন্দরে যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, আতঙ্ক-হট্টগোল – MZamin
যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় দুই যাত্রীকে আটক করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিষয়ক সংস্থা আইসিই বা আইস। মুখোশ পরা অভিবাসন কর্মকর্তারা যাত্রীদের ভিড়ে একটি জেট ব্রিজ থেকে তাদের টেনেহিঁচড়ে নিয়ে যান।

