ফটিকছড়িতে যুবদলের মিছিলে যুবলীগের হামলার অভিযোগ, ৩০ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ – MZamin
চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ ফটিকছড়ি উপজেলার নানুপুরের কেফায়েত নগরে এ ঘটনা ঘটে।

