চোটে শেষ হাসান মাহমুদের দক্ষিণ আফ্রিকা সফর – MZamin
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ পারফরম্যান্স দেখালেও চোটের কারণে সফরের বাকি অংশ শেষ হয়ে গেল হাসান মাহমুদের। ম্যাচে একাধিকবার আঘাত পাওয়ার পাশাপাশি পুরনো টেনিস এলবোর চোটও ভুগিয়েছে এই পেসারকে।

