ঘূর্ণিঝড় আকভান আছড়ে পড়েছে ওড়িশার গোপালপুরে, প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত – MZamin
গত ২৪ দিনের মধ্যে তিনটি ঘূর্ণিঝড় ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে। মুরাসু ও অর্ণবের পর এবার আকভান অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে। শুক্রবার পূর্বনির্ধারিত সময়ের অনেক আগেই সকাল আটটা নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল ধরে ঘূর্ণিঝড়টি শক্তি খুইয়ে গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করে।



