সম্ভাবনা থাকলেও কাজের সুযোগ পাচ্ছেন না তরুণরা: পিপিআরসির গবেষণা – MZamin
দেশের বিভিন্ন অঞ্চলে কাজের বড় সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও সহায়ক সেবার অভাবে তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে না। রাজশাহী, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম ও বান্দরবান এই পাঁচ অঞ্চলের ওপর পরিচালিত বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পিপিআরসির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।



