সুন্দরগঞ্জে আঁখি ও আদিল হত্যার বিচার দাবিতে মানববন্ধন – MZamin
গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও সন্তান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় (১৯ নভেম্বর) উপজেলার বজরা কঞ্চিবাড়ী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


