গোলটেবিলে নয়, ঐক্য হতে হবে রাজপথে: নাসীরুদ্দীন পাটওয়ারী
গোলটেবিলে বসে নয়, রাজপথে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন।

