সুনামগঞ্জে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ – MZamin
সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রবেশদ্বারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।


