রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, ন্যায়বিচারের প্রত্যাশা – MZamin
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অপেক্ষার প্রহর কবে শেষ হবে এখনো তা অনিশ্চিত। নিজ দেশে কখন, কীভাবে তাদের ফিরিয়ে নেয়া হবে, সেই প্রশ্নেরও কোনো মীমাংসা হয়নি। দেশ-বিদেশে এই সংকট নিয়ে নানামাত্রিক বিশ্লেষণ থাকলেও তাতে রোহিঙ্গাদের ভাগ্যের পরিবর্তন আসবে কিনা তাও অজানা।



