পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসি’র সিদ্ধান্ত বাতিল – MZamin
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম পরিচালনা নিয়ে গত ৯ই নভেম্বর নেয়া সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ফলে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন, বিধি-বিধান ও যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

