হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী – MZamin
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে তিনি বাসায় ফেরেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এই তথ্য জানিয়েছেন।এর আগে গত রোববার মন্ত্রীর হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়।
