রাষ্ট্রের নীতিনির্ধারকদের চিকিৎসায় সরকারি হাসপাতালকে অগ্রাধিকার দিতে চাই বাস্তবসম্মত জাতীয় নীতিমালা – MZamin
দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজধানীর একটি ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, তাঁর হৃদ্যন্ত্রের রক্ত নালিতে তিনটি ব্লক শনাক্ত হয়েছে এবং ইতিমধ্যেই দুটি ব্লকে রিং স্থাপন করা হয়েছে।
