ওয়াসিমসহ ছয়জনকে হত্যা মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ – MZamin
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শহীদ ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই সাক্ষ্যগ্রহণ হতে পারে।এই মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন পাঁচজন।


