ইনানীতে গ্যাসের আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি – MZamin
কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন ঘিরে অবশেষে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে আগুনের উৎসস্থল থেকে ২০০ মিটার এলাকাজুড়ে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।


