মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ৮ – MZamin
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তিন ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয় নাগরিকদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন, যারা আটক হওয়ার পর বাংলাদেশে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার কথা বলছেন।



