মধ্যরাত থেকে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, কলাপাড়ায় চলছে জেলেদের প্রস্তুতি – MZamin
মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগর ও নদীতে মাছ শিকারের দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা। তাই গভীর সাগরে যাত্রার উদ্দেশ্যে ট্রলার মেরামত, ট্রলার ধোয়া-মোছা ও ট্রলারে জাল তোলাসহ আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা।



