রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা – MZamin
রাজশাহীর পবায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পবা থানা পুলিশ মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।



