আলোর অভাবে সাদমানের সেঞ্চুরির অপেক্ষা – MZamin
বিকাল ৪টা। অথচ আকাশের অবস্থা দেখে মনে হচ্ছিল, সন্ধ্যা নেমে এসেছে। মিরপুর টেস্টের প্রথম দিন শেষ পর্যন্ত আলোই কেড়ে নিলো খেলার সময়। আলোকস্বল্পতায় একবার খেলা বন্ধ হওয়ার পর প্রায় ৫০ মিনিট বিরতি দিয়ে আবার মাঠে গড়িয়েছিল খেলা।



