দশমিনায় খাসজমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে মিছিল-সমাবেশ-মানববন্ধন – MZamin
দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের চরশাহজালাল এলাকায় বসবাসরত ভূমিহীন কৃষকরা খাসজমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ, ও মানববন্ধন করেছে। গতকাল বুধবার বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচির পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।



