বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যের দাবি, সবার আগে

ব্রেকিং

পদ্মা সেতু এলাকায় গোসলে নেমে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার – MZamin

পদ্মা সেতু এলাকায় গোসলে নেমে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার – MZamin
পদ্মা সেতু এলাকায় গোসলে নেমে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার – MZamin ছবি: মানবজমিন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে মো. মারুফ হোসেন (১৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করেন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।