মস্কোয় গ্যাস শীর্ষ সম্মেলনে পেজেশকিয়ান ও শেখ তামিমের সঙ্গে পুতিনের পৃথক বৈঠক – MZamin
মস্কোয় অষ্টম গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ফাঁকে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে পৃথক বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


