বইপড়া প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ায় ২০ হাজার শিক্ষার্থী – MZamin
ব্রাহ্মণবাড়িয়ার চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে বইপড়া কর্মসূচিতে। বইপড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার, নৈতিক মূল্যবোধ বিকাশ ও সৃজনশীল চিন্তার চর্চাকে উৎসাহিত করতে গত ৪ঠা আগস্ট জেলায় বইপড়া কর্মসূচি শুরু হয়।


