টাটা গোষ্ঠীর দীর্ঘদিনের মালিকানা ও পরিচালনার মডেলটিকে সুরক্ষিত রাখার আবেদন পার্সি সম্প্রদায়ের – MZamin
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের অভ্যন্তরীণ বিবাদ চলছে দীর্ঘ সময় ধরে। টাটা ট্রাস্টস ও টাটা সন্সের মধ্যে টাটা সন্স-এর শেয়ারবাজারে সম্ভাব্য তালিকাভুক্তি (লিস্টিং) নিয়ে বিবাদের মীমাংসা না হওয়ায় দুই শিবিরের দ্বন্দ্ব আইনি লড়াইয়ের পথে চলেছে।



