শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? – MZamin
বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া, বন্ধ হয়ে যাওয়া গেট আর আবাসস্থলে চাষাবাদের বিস্তারে স্বাভাবিক বিচরণ পথ হারিয়েছে বন্যহাতিরা। মেঘালয় থেকে শেরপুর, জামালপুর ও ময়মনসিংহের সীমান্তবর্তী বনাঞ্চলে যাতায়াত করা এসব হাতির বড় একটি দল এখন কার্যত বাংলাদেশ অংশে আটকে পড়েছে।


