রমজানের আগেই চড়া ছোলার বাজার
রমজান আসতে এখনো বাকি দুই মাস। অথচ এরই মধ্যে পাইকারি বাজারে রমজানের অন্যতম অনুষঙ্গ ছোলার দাম বেড়েছে। গত বছর রমজানে যে ছোলা পাইকারিতে বিক্রি হয়েছিল মানভেদে কেজিপ্রতি ৭০ থেকে ৭২ টাকায়, এবার সেই পণ্যের দাম রমজানের আগেই ছাড়িয়েছে ১০০ টাকা।



