সিরাজগঞ্জে ৭ বছরেও খোলেনি চিকিৎসার দুয়ার
১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে হাসপাতাল। তৈরি হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনও। কিন্তু সাত বছর ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত আশপাশ এলাকার মানুষ। প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় চালু করা যায়নি সিরাজগঞ্জের মুলিবাড়ী ২০ শয্যার ট্রমা হাসপাতাল।


