চাঁদ, সূর্য ও তারকার দিকে তাকিয়ে যেভাবে সত্য খুঁজলেন ইবরাহিম (আ.)
একটি উজ্জ্বল নক্ষত্র, একটি বিশাল চাঁদ, এর পর চোখ ধাঁধানো সূর্য— সবই এক সময় অস্ত যায়। তা হলে এগুলো কীভাবে মানুষের উপাস্য হতে পারে? হজরত ইবরাহিম (আ.) তাঁর সম্প্রদায়ের সামনে এমন যুক্তিই তুলে ধরেছিলেন।



