‘ডায়ানা খুব সহজেই সবার সঙ্গে মিশতে পারত, বন্ধু হতে পারত’
একদিন বাবা কোনো এক অনুষ্ঠানে গিয়েছিলেন। ফিরতে বেশ রাত হলো। আমরা জেগে রইলাম, শুতে যাওয়ার আগে তাকে শুভরাত্রি জানাব বলে। ফিরে এসে তিনি ডায়ানা আর আমার সামনে বেখেয়ালে এক আয়াকে বলে বসলেন, এক খুনি জেল থেকে পালিয়েছে এবং আমাদের এই এলাকাতেই কোথাও ঘুরে বেড়াচ্ছে।



