বসনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪
বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর (ইইউফোর) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। রুটিন প্রশিক্ষণ পরিচালনার সময় ইতালীয় সামরিক বাহিনীর এই হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।



