তারেক রহমানের জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে প্রত্যাশিত ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার ভাষায়, সফরটি ছিল কার্যকর ও ফলপ্রসূ। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মূল্যায়ন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



