সিলেটে সুলতানি আমলের মসজিদ ভাঙার উদ্যোগ, নাগরিক প্রতিনিধি দলের উদ্বেগ
সিলেটের ওসমানীনগরে সুলতানি আমলে নির্মিত এক গম্বুজের ‘গায়েবি মসজিদ’ খ্যাত প্রাচীন মসজিদটি ভেঙে ফেলার আয়োজন চলছে। এমন সংবাদে ‘পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট’-এর উদ্যোগে সিলেটের নাগরিক প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেছে।

