অনুমোদন ছাড়া পোস্টার-ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ করল সিসিক
সিলেট মহানগরীকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে সিটি করপোরেশন এলাকায় পোস্টার-ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে সর্বসাধারণের অবগতির জন্য এই বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি জারি করা হয়।


