ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: এক লাখের বেশি ভোটে এগিয়ে মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৪টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের চেয়ে এক লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।