শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২৪ কোটি টাকার স্বর্ণ জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১২ দশমিক ৬০ কেজি ওজনের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা।


