সিপিবি কার্যালয়ে হামলা ও বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল
রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা প্রদান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে মব-সন্ত্রাসের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।



